বুধবার, ১২ অগাস্ট ২০২৬
Natun Kagoj

টানা তৃতীয় বছরে লোকসানে তিতাস গ্যাস, ক্ষতি ৭৭২ কোটি টাকা

টানা তৃতীয় বছরে লোকসানে তিতাস গ্যাস, ক্ষতি ৭৭২ কোটি টাকা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড টানা তৃতীয় বছরে লোকসানের ধারা অব্যাহত রেখেছে।

২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটির লোকসান ৭৭২ কোটি টাকা পৌঁছেছে। গত তিন বছরে মোট ক্ষতি দাঁড়িয়েছে ১,৬৮১ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে সোমবার দাখিল করা কোম্পানির মূল্য সংবেদনশীল তথ্য অনুযায়ী, লোকসানে থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি ২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

এই লভ্যাংশ এবং আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য কোম্পানি ২৪ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডেকেছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।


দৈএনকে/রে,আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন