বুধবার, ১২ অগাস্ট ২০২৬
Natun Kagoj

দেশে আরও কমলো সোনার দাম

দেশে আরও কমলো সোনার দাম
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের বাজারে সোনার দাম নতুন করে কমেছে। আন্তর্জাতিক বাজারে সোনার মূল্যের পতন এবং স্থানীয় চাহিদার প্রভাবের কারণে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন দাম ঘোষণা করেছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম সর্বোচ্চ এক হাজার ৩৯ টাকা কমে দাঁড়াচ্ছে ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকায়। ২১ ক্যারেট সোনার দাম ১ লাখ ৯৮ হাজার ৪৯৮ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৭০ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে এক লাখ ৪১ হাজার ৪৯৬ টাকায়। নতুন দাম আজ সোমবার (২৭ অক্টোবর) থেকে কার্যকর হবে। 

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সোনার মূল্য সমন্বয় করা হয়েছে।

সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হবে ৫ হাজার ৪৭০ টাকায়। এছাড়া, ২১ ক্যারেটের এক ভরি রুপা ৫ হাজার ২১৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৪৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হবে ৩ হাজার ৩৫৯ টাকায়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন