বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

বাজারে সোনার দাম বৃদ্ধি, প্রতি ভরি ২,১৭,৩৮২ টাকা

বাজারে সোনার দাম বৃদ্ধি, প্রতি ভরি ২,১৭,৩৮২ টাকা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে সোনার দাম বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১,০৫০ টাকা বাড়িয়েছে। বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার (২২ অক্টোবর) থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়াবে ২,১৭,৩৮২ টাকা।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ৪৮ হাজার ৭৫ টাকা। 

বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে, তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। এদিকে, স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা দেশের ইতিহাসে সর্বোচ্চ ৬ হাজার ২০৫ টাকায় বিক্রি হচ্ছে। 

এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৮০২ টাকায়।


দৈএনকে/রে,আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন