বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

৭২২ কোটি টাকার সার কিনছে সরকার

৭২২ কোটি টাকার সার কিনছে সরকার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ সরকার এক লাখ ৩০ হাজার টন সার আমদানি করবে, যার মধ্যে ৭০ হাজার টন এমওপি সার এবং ৬০ হাজার টন ইউরিয়া সার রয়েছে। এতে মোট ব্যয় হবে ৭২২ কোটি ১৭ লাখ ৩৩ হাজার ৭২০ টাকা।

সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে মঙ্গলবার (১৪ অক্টোবর) এ প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার আমদানি করা হবে। প্রতি টন ৩৫৬ দশমিক ২৫ মার্কিন ডলার দরে এর দাম পড়বে ১৭৪ কোটি ৪২ লাখ টাকা।

শাপলার বিকল্প বেছে না নিলে ইসির পছন্দের প্রতীক পাবে এনসিপি
মরক্কো থেকে কেনা হবে ৩০ হাজার টন সার। প্রতি টন ৫৬৮ দশমিক ৬৭ মার্কিন ডলার দরে এতে ব্যয় হবে ২০৮ কোটি ৮১ লাখ ৫৬ হাজার ২৪০ টাকা।

সৌদি আরব থেকে আমদানি করা হবে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার। প্রতি টন ৪২২ দশমিক ৬৬ মার্কিন ডলার দরে এর দাম পড়বে ১৫৫ কোটি ৪৫ লাখ ৪৩ হাজার ৪৮০ টাকা।

এছাড়া কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশের কাছ থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। প্রতি টন ৩৯০ দশমিক ৭৫ মার্কিন ডলার দরে এই সার কিনতে সরকারে খরচ করতে হবে ১৪৩ কোটি ৪৮ লাখ ৩৪ হাজার টাকা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন