বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

দেশে রুপা বিক্রির নতুন রেকর্ড, জানুন আজকের দাম

দেশে রুপা বিক্রির নতুন রেকর্ড, জানুন আজকের দাম
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের বাজারে সবশেষ সমন্বয় অনুযায়ী সোনার দাম বাড়ানো হয়েছে। শনিবার (১১ অক্টোবর) থেকে এই সমন্বিত দামে দেশজুড়ে সোনা বিক্রি হচ্ছে। রুপাও বিক্রি হচ্ছে সর্বশেষ সমন্বয়িত দামে।

সোনার দাম বাড়ানোর সঙ্গে সবশেষ সমন্বয়ে বাড়ানো রয়েছে রুপার দামও। সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ৩২৭ টাকা বাড়িয়ে দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৯৮১ টাকায়। যা দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ দাম।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৭৪৭ টাকা ও ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৭১ টাকায় বিক্রি হচ্ছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৫৬ টাকায় বেচাকেনা হচ্ছে।
 
এ নিয়ে চলতি বছর ৬ষ্ঠ বারের মতো সমন্বয় করা হয়েছে রুপার দাম। এর মধ্যে বেড়েছে ৫ বার, আর কমেছে মাত্র ১ বার। আর গত বছর সমন্বয় করা হয়েছিল ৩ বার।


দৈএনকে/জে .আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন