শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১২ বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশেও সতর্কতা জারি আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: স্পিকার পাঁচ বছরের বেশি সময় পর মা অং সান সু চির সঙ্গে কথা বললেন ছেলে হোম ডেলিভারিতে মাদক, ঝুঁকিতে তরুণ প্রজন্ম সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি ফিরলেন সাজেকে আটকে পড়া পর্যটকেরা আরব আমিরাতে বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব চোরাই ও ক্লোন ফোন বন্ধে দুই ধাপে এনইআইআর চালুর পরিকল্পনা বিটিআরসির বুকে ব্যথা নিয়ে সিসিইউতে ভর্তি মন্ত্রী মঈন খান এআই ও আধুনিক নিউজরুম কৌশলে দক্ষতা বাড়াতে খুলনায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সোনার দাম রেকর্ড ছাড়িয়ে নতুন উচ্চতায়

    সোনার দাম রেকর্ড ছাড়িয়ে নতুন উচ্চতায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সোনার দাম নতুন রেকর্ডে: চারদিনে চার দফায় বৃদ্ধি, এশিয়ায় ৪ হাজার ডলার অতিক্রম

    বার্তাসংস্থা রয়টার্স ও এএফপির প্রতিবেদন অনুযায়ী, বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রে চলমান সরকারি অচলাবস্থা এবং ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনায় অনিশ্চয়তা তৈরি হয়েছে বিশ্ববাজারে। এ কারণে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনা কেনায় আগ্রহী হচ্ছেন।

    এছাড়া, ফ্রান্সের রাজনৈতিক অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তাও সোনার বাজারে বড় ধরনের প্রভাব ফেলছে। এজন্য বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে গিয়ে সোনা কেনার দিকে বেশি ঝুঁকে পড়ছেন।

    উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সরকারি শাটডাউন বুধবার অষ্টম দিনে পৌঁছেছে। ফলে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচক প্রকাশ স্থগিত রয়েছে। এতে বিনিয়োগকারীরা এখন বিকল্প সূত্র থেকে তথ্য নিয়ে বাজার বিশ্লেষণ করতে বাধ্য হচ্ছেন।

    এদিকে বিশ্ববাজারে দাম বাড়ায় স্বাভাবিকভাবেই এ প্রভাব পড়তে যাচ্ছে দেশের বাজারেও। যেকোনও সময় দেশের বাজারেও আরেক দফায় বাড়ানো হতে পারে সোনার দাম।  

    তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত জুলাই মাস থেকেই বিশ্ববাজারে সোনার দাম বেড়ে চলেছে। তবে, গত দেড় মাসে মূল্যবৃদ্ধির পালে নতুন হাওয়া লেগেছে। আর বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করতে গিয়ে এই দেড় মাসে দেশের বাজারেও কয়েক দফায় সোনার দাম বাড়ানো হয়েছে। সৃষ্টি হয়েছে একের পর এক রেকর্ড।

    শুধুমাত্র গত চারদিনে দেশের বাজারে সোনার দাম তিন দফায় ৬ হাজার ৮১১ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর মধ্যে বুধবার (৮ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে নতুন দাম।

    বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনা ২ লাখ ২ হাজার ১৯৫ টাকায় বিক্রি হচ্ছে দেশের বাজারে। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৯৩ হাজার ৪ টাকা ও ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৬৫ হাজার ৪৩০ টাকায় বিক্রি হচ্ছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৩৭ হাজার ৪৭২ টাকায়।

    এ নিয়ে এখন পর্যন্ত চলতি বছর মোট ৬২ বার দেশের বাজারে সমন্বয় করা হয়েছে সোনার দাম; যেখানে দাম বাড়ানো হয়েছে ৪৪ বার, আর কমেছে মাত্র ১৮ বার। আর আগের পুরো বছরে; অর্থাৎ ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার সমন্বয় করা হয়েছিল সোনার দাম। এর মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।


    রে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন