শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১২ বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশেও সতর্কতা জারি আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: স্পিকার পাঁচ বছরের বেশি সময় পর মা অং সান সু চির সঙ্গে কথা বললেন ছেলে হোম ডেলিভারিতে মাদক, ঝুঁকিতে তরুণ প্রজন্ম সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি ফিরলেন সাজেকে আটকে পড়া পর্যটকেরা আরব আমিরাতে বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব চোরাই ও ক্লোন ফোন বন্ধে দুই ধাপে এনইআইআর চালুর পরিকল্পনা বিটিআরসির বুকে ব্যথা নিয়ে সিসিইউতে ভর্তি মন্ত্রী মঈন খান এআই ও আধুনিক নিউজরুম কৌশলে দক্ষতা বাড়াতে খুলনায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • ডিএসইতে সূচক উর্ধ্বমুখী, প্রথম ঘণ্টায় লেনদেন ১৩৯ কোটি টাকা

    ডিএসইতে সূচক উর্ধ্বমুখী, প্রথম ঘণ্টায় লেনদেন ১৩৯ কোটি টাকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৪ সেপ্টেম্বর) প্রথম ঘণ্টায় শেয়ারবাজারে ইতিবাচক লেনদেন দেখা গেছে। বেলা ১১টা পর্যন্ত মোট ১৩৯ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়, যা আগের দিনের তুলনায় ১৭ কোটি টাকা বেশি।

    বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইএক্স সূচক ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৭৩ পয়েন্টে। শরীয়াহ সূচক (ডিএসইএস) বেড়েছে ২ পয়েন্ট, অবস্থান করছে এক হাজার ১৫৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বাড়িয়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮১ পয়েন্টে।

    প্রথম ঘণ্টায় ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৮০টির। বিপরীতে কমেছে ৫২টির। আর ৫৩টির দর অপরিবর্তিত ছিল।

    বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে মোট ১৩৯ কোটি ৫ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার এ সময় পর্যন্ত ১২১ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। অর্থাৎ দিনের ব্যবধানে প্রথম ঘণ্টার লেনদেন বেড়েছে ১৭ কোটি ৩ লাখ টাকা।

    বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথম ঘণ্টার লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে ফারইস্ট নিংটিং অ্যান্ড ডাইনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ার। এই সময় পর্যন্ত কোম্পানিটির মোট ৭ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার প্রথম ঘণ্টায় ৮ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় শীর্ষে ছিল সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন