বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

দাম বাড়ল ভোজ্যতেলের

দাম বাড়ল ভোজ্যতেলের
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সরকারের সিদ্ধান্তে ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, খোলা ও বোতলজাত সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানো হয়েছে। তবে কতটা দাম বৃদ্ধি করা হয়েছে তা ব্যবসায়ীদের পক্ষ থেকে পরে জানানো হবে।
  
বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ের অজুহাতে ভোজ্যতেলের দাম বাড়াতে তোড়জোড় শুরু করেছিলেন ব্যবসায়ীরা। এরই ধারাবাহিকতায় আজ বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে বৈঠক করেন ব্যবসায়ীরা।
 
অর্থনীতিবিদদের মতে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্য হ্রাস-বৃদ্ধি থাকলেও বাংলাদেশে তার প্রভাব সব সময় উল্টোভাবে পড়ে। এতে করে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যে সাধারণ মানুষের ভোগান্তি কমছে না, বরং দিন দিন বাড়ছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন