বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

প্রাতিষ্ঠানিক পর্যায়ে ট্রেজারি বন্ডে ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর

প্রাতিষ্ঠানিক পর্যায়ে ট্রেজারি বন্ডে ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ট্রেজারি বন্ডে আরোপিত নতুন ট্যাক্স নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তির কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি স্পষ্ট করে বলেন, এ ট্যাক্স বৃদ্ধি ব্যক্তিগত বিনিয়োগকারীদের জন্য নয়, বরং শুধুমাত্র প্রাতিষ্ঠানিক পর্যায়ে যারা ট্রেজারি বন্ডে লেনদেন করেন তাদের জন্য এ সিদ্ধান্ত কার্যকর হবে।

শফিকুল আলম আরও বলেন, সরকারের রাজস্ব কাঠামোকে সুসংহত ও স্বচ্ছ করার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সাধারণ মানুষ ও ব্যক্তিগত বিনিয়োগকারীরা পূর্বের মতোই সুবিধা ভোগ করতে পারবেন।

অর্থনীতিবিদদের মতে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে এ ধরনের সিদ্ধান্ত বাজার ব্যবস্থাপনা ও অর্থনীতির স্বচ্ছতা বৃদ্ধিতে সহায়ক হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আয়কর আইন ২০২৩ উল্লেখযোগ্য সংশোধনের প্রস্তাবে সরকারি সিকিউরিটিজ অথবা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক অনুমোদিত সিকিউরিটি ডিসকাউন্ট সুদ বা মুনাফার বিপরীতে কোম্পানি ছাড়া অন্যান্য করদাতার ক্ষেত্রে উৎসকর সংগ্রহের হার ১০ শতাংশ অপরিবর্তিত রেখে কোম্পানি করদাতার ক্ষেত্রে উৎসকর সংগ্রহের হার ১৫ শতাংশ উন্নীত করা হয়েছে। এটা ট্রেজারি বন্ডের ক্ষেত্রে। আগে ১০ শতাংশ ছিল এখন এটা ১৫ শতাংশ হার হচ্ছে।

তিনি আরও বলেন, বাণিজ্যিকভাবে পরিচালিত মোটরযান হতে কর– বিশেষ করে বাসের ক্ষেত্রে কর সংগ্রহকে চূড়ান্ত কর দায়যোগ্য আয় হিসেবে পরিগণনা করার লক্ষ্যে ধারা ১৬৩’র অধিক সংশোধন করা হয়েছে। এটার কারণে যেটা হচ্ছে, যারা বাস কিনবেন বা বাস ইমপোর্ট করে আনবেন, তাদের জন্য ফাইনাল অ্যাসেসমেন্টের বা ট্যাক্স সেকশনটা ইজি করা হয়েছে।

প্রেস সচিব বলেন, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, এনবিআর ভ্যাট প্রত্যাহার করতে পারে বা অব্যাহতি দিতে পারে। সেটা যাতে করতে পারে সেটার একটা বিধান প্রণয়ন করার প্রস্তাব করা হয়েছে। এটা আগে ক্যাবিনেটে করতে হতো। এটা এখানে একটু সংশোদীয় এসেছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন