বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

বাজুস অনুযায়ী আজকের সোনা দাম

বাজুস অনুযায়ী আজকের সোনা দাম
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সোনা যেহেতু আমদানিকৃত একটি পণ্য, তাই বাংলাদেশে এর দাম প্রায় প্রতিনিয়ত ওঠানামা করে। এই দামের হিসাব বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সঠিকভাবে নির্ধারণ করে। সর্বশেষ গত ৯ সেপ্টেম্বর রাতে বাজুস সোনার দাম বৃদ্ধি করেছে। সেই দাম অনুযায়ী আজ (মঙ্গলবার) সোনা বিক্রি হচ্ছে।

বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে গেলে দাম পড়বে ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের ১ লাখ ৭৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৫২ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ২৬ হাজার ১৪৬ টাকা।

তবে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত মোট ৫২ বার দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে। যেখানে দাম বাড়ানো হয়েছে ৩৬ বার, আর কমেছে মাত্র ১৬ বার।


দৈএনকে/জে .আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন