বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

প্রথম ঘণ্টায় ডিএসইতে ২০০ কোটি টাকার নিচে লেনদেন

প্রথম ঘণ্টায় ডিএসইতে ২০০ কোটি টাকার নিচে লেনদেন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সূচকের উত্থান দিয়ে লেনদেন শুরু হয়েছে।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া যে কয়টি সিকিউরিটিজের দর কমেছে, তার চেয়ে প্রায় ৮ গুণ বেশি সংখ্যকের দর বেড়েছে। তবে এসময় পর্যন্ত ডিএসইতে ২০০ কোটি টাকার নিচে লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেলা ১১টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজারের ডিএসইএক্স মূল্যসূচক আগের দিনের তুলনায় ৩৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫১২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ১৯৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪২ পয়েন্টে উঠেছে।

প্রথম ঘণ্টায় ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৮৮টির। বিপরীতে কমেছে ৩৭টির। আর ৬২টির দর অপরিবর্তিত ছিল।

বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে মোট ১৮৯ কোটি ৪ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গতকাল এ সময় পর্যন্ত ২০৯ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। অর্থাৎ দিনের ব্যবধানে প্রথম ঘণ্টার লেনদেন কমেছে ২০ কোটি ৩৮ লাখ টাকা।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথম ঘণ্টার লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির শেয়ার। এই সময় পর্যন্ত ব্যাংকটির মোট ৯ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল প্রথম ঘণ্টায় ১৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় শীর্ষে ছিল টেকনো ড্রাগস লিমিটেড।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন