শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১২ বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশেও সতর্কতা জারি আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: স্পিকার পাঁচ বছরের বেশি সময় পর মা অং সান সু চির সঙ্গে কথা বললেন ছেলে হোম ডেলিভারিতে মাদক, ঝুঁকিতে তরুণ প্রজন্ম সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি ফিরলেন সাজেকে আটকে পড়া পর্যটকেরা আরব আমিরাতে বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব চোরাই ও ক্লোন ফোন বন্ধে দুই ধাপে এনইআইআর চালুর পরিকল্পনা বিটিআরসির বুকে ব্যথা নিয়ে সিসিইউতে ভর্তি মন্ত্রী মঈন খান এআই ও আধুনিক নিউজরুম কৌশলে দক্ষতা বাড়াতে খুলনায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • রেমিট্যান্স ও নগরায়ণে বাড়ছে রিয়েল এস্টেটের চাহিদা

    রেমিট্যান্স ও নগরায়ণে বাড়ছে রিয়েল এস্টেটের চাহিদা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আবাসন খাতের সংশ্লিষ্টদের মতে, দ্রুত নগরায়ণ এবং প্রবাসী আয় বা রেমিট্যান্স রিয়েল এস্টেট খাতের চাহিদা ক্রমেই বাড়িয়ে তুলছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ‘বাংলাদেশের অর্থনীতিতে রিয়েল এস্টেট খাতের অবদান’ শীর্ষক প্রথম গবেষণা সেমিনারে বক্তারা এ মতামত তুলে ধরেন।

    রাজধানীর রিহ্যাবের হলরুমে রিয়েল এস্টেট রিসার্চ কমিটির উদ্যোগে এ সেমিনার আয়োজন করা হয়। বক্তারা বলেন, দ্রুত নগরায়ণ, মধ্যবিত্ত শ্রেণির বিকাশ এবং প্রবাসীদের রেমিট্যান্সের কারণে আবাসন খাতের চাহিদা দিন দিন বাড়ছে। দেশের জিডিপিতে এ খাতের বড় অবদান রয়েছে এবং কর্মসংস্থান সৃষ্টিতেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিয়েল এস্টেট রিসার্চ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও রিহ্যাবের পরিচালক ড. মো. হারুন অর রশিদ। প্রধান অতিথি ছিলেন রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষণা সুপারভাইজার প্রফেসর ড. আবুল কালাম আজাদ, আমান উদ্দিন মুজাহিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মাদ মাহবুব কায়সার।

    সেমিনারে কার্যাদেশপ্রাপ্ত ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রিসার্চ টিমের প্রস্তুতকৃত তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়। এ সময় গবেষণা সুপারভাইজাররা উপাত্তের উপর মন্তব্য ও বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

    গবেষকরা জানান, দেশের অর্থনীতিতে রিয়েল এস্টেট খাত গুরুত্বপূর্ণ অবদান রাখলেও নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধি, অর্থনৈতিক চাপ এবং রাজউকের নতুন ড্যাপ নীতিমালা এই খাতকে চ্যালেঞ্জের মুখে ফেলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন