বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

প্রথম ঘণ্টায় পুঁজিবাজারে লেনদেন ৪৫০ কোটি টাকা, শেয়ার বাজারে উত্থান

প্রথম ঘণ্টায় পুঁজিবাজারে লেনদেন ৪৫০ কোটি টাকা, শেয়ার বাজারে উত্থান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঢাকার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ সপ্তাহের প্রথম কার্যদিবসে রোববার (৭ সেপ্টেম্বর) শেয়ার বাজারে উত্থান দেখা গেছে। প্রথম ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও ইউনিটের দর বেড়েছে কমের তুলনায় তিন গুণ বেশি। এর মধ্যে বাছাই করা ৩০ কোম্পানির শেয়ারের দর বেড়েছে বেশি এবং সূচকের উত্থানে বড় ভূমিকা রেখেছে। প্রথম ঘণ্টায় এক্সচেঞ্জটির লেনদেনেও বেশ গতি পরিলক্ষিত হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, প্রথম ঘণ্টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ২৪ পয়েন্ট বেড়ে ৫,৬৩৯ পয়েন্টে অবস্থান করছে। শরীয়াহ কোম্পানির সূচক ডিএসইএস ২ পয়েন্ট বেড়ে ১,২৩২ পয়েন্টে উঠেছে। এছাড়া ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট বেড়ে ২,১৯৩ পয়েন্টে পৌঁছেছে।

প্রথম ঘণ্টায় ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৫৩টির। বিপরীতে কমেছে ৮১টির। আর ৬০টির দর অপরিবর্তিত ছিল।

বেলা ১১টা পর্যন্ত ক্সচেঞ্জটিতে মোট ৪৫০ কোটি ৮৯ লাখ টাকা সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার এই সময় পর্যন্ত ৩৭৮ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। অর্থাৎ বৃহস্পতিবারে তুলনায় আজ প্রথম ঘণ্টায় লেনদেন বেড়েছে ৭২ কোটি ৬৭ লাখ টাকা।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথম ঘণ্টার লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে রবি আজিয়াটা লিমিটেডের শেয়ার। এই সময় পর্যন্ত কোম্পানিটির মোট ২৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার প্রথম ঘণ্টায় ২১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় শীর্ষে ছিল সিটি ব্যাংক পিএলসি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন