বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

বাংলাদেশে মানুষের গড় আয় ২,৫৯৩ ডলারে পৌঁছালো

বাংলাদেশে মানুষের গড় আয় ২,৫৯৩ ডলারে পৌঁছালো
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশে মাথাপিছু আয় ৪২ ডলার বৃদ্ধি পেয়ে ২,৫৯৩ ডলারে পৌঁছেছে, যা বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ার ২০টি দরিদ্র দেশের মধ্যে মাথাপিছু আয় শীর্ষে আছে জর্ডান, যার আয় ৪,৬১৮ মার্কিন ডলার। অন্যদিকে, ২,৫৯৩ ডলার মাথাপিছু আয় নিয়ে বাংলাদেশ এ তালিকায় ১২তম স্থানে অবস্থান করছে। যদিও অতীতে কিছু প্রকাশ্যে ভুয়া তথ্যের মাধ্যমে মাথাপিছু আয় প্রায় ৩,০০০ ডলার দেখানো হয়েছিল।

আন্তর্জাতিক আর্থিক সংস্থাটির হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে প্রতিবেশী ভারতের মাথাপিছু আয় বাংলাদেশের চেয়ে মাত্র ১শ’ ডলার বেশি। এছাড়া শ্রীলঙ্কার মাথাপিছু আয় বাংলাদেশের তুলনায় প্রায় ২ হাজার ডলার বেশি।

অন্যদিকে তালিকায় অষ্টম স্থানে থাকা পাকিস্তানের মাথাপিছু আয় বাংলাদেশের চেয়ে প্রায় দেড় হাজার ডলার কম। এছাড়া বর্তমানে এশিয়ায় সবচেয়ে কম মাথাপিছু আয়ের দেশ আফগানিস্তান, মাত্র ৪১৩ ডলার।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন