বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

বাংলাদেশে সেপ্টেম্বরে ৩ দিনে রেমিট্যান্স এসেছে ৩৪ কোটি ডলার

 বাংলাদেশে সেপ্টেম্বরে ৩ দিনে রেমিট্যান্স এসেছে ৩৪ কোটি ডলার
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চলতি মাসের প্রথম তিন দিনে বাংলাদেশে ৩৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পৌঁছেছে। এর অর্থ, প্রতিদিন গড়ে ১১ কোটি ৪৩ লাখ ডলার প্রবাহিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। রেমিট্যান্সের এই প্রবাহ দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

তিনি বলেন, সেপ্টেম্বরের প্রথম ৩ দিনে দেশে ৩৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছর একই সময়ে এসেছিল ৩০ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১১ দশমিক ৬০ শতাংশ।

আরিফ হোসেন আরও বলেন, এছাড়া গত ৩ সেপ্টেম্বর এক দিনেই প্রবাসীরা দেশে ১৪ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা চলতি মাসে রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের অবদান রেখেছে।

বাংলাদেশ ব্যাংকের এই নির্বাহী পরিচালক বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে এসেছে ৫২৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৭ দশমিক ৯০ শতাংশ।

এর আগে, সদ্য সমাপ্ত আগস্ট মাসে দেশে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। 

প্রসঙ্গত, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন