দেশে প্রথম ফি-ছাড়া ক্রেডিট কার্ড ‘জিরো বাই প্রাইম ব্যাংক’ বাজারে উন্মোচন

প্রাইম ব্যাংক পিএলসি দেশের প্রথম সম্পূর্ণ ফি-ছাড়া ক্রেডিট কার্ড ‘জিরো বাই প্রাইম ব্যাংক’ বাজারে আনল। সম্প্রতি রাজধানীর নিকুঞ্জে অবস্থিত প্রাইম টাওয়ারে এক অনুষ্ঠানে ব্যাংকের কনজিউমার ব্যাংকিং বিভাগের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) এম. নাজিম এ. চৌধুরী এবং ভিসার কান্ট্রি ম্যানেজার সব্বির আহমেদ এই কার্ডটি উন্মোচন করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‘জিরো বাই প্রাইম ব্যাংক’ একটি ভিসা সিগনেচার কার্ড, যা গ্রাহকদের জন্য প্রিমিয়াম সুযোগ-সুবিধা নিশ্চিত করে। এই কার্ডে কোনও ইস্যু ফি, বার্ষিক ফি, রিনিউয়াল ফি, ইএমআই প্রসেসিং ফি, এমএফএস ট্রান্সফার ফি কিংবা গোপন কোনো চার্জ নেই, যা এটিকে দেশের প্রথম ফি-ছাড়া ক্রেডিট কার্ড হিসেবে প্রমাণিত করে।
এছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী গ্রাহকদের কথা মাথায় রেখে কার্ডটিতে একটি খাঁজ (Blind Notch) রাখা হয়েছে, যা সবার জন্য সমানভাবে ব্যবহারযোগ্য করে তুলবে এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করবে।
আরও পড়ুন: ব্র্যাক ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, গ্রাহকবান্ধব সুবিধা এবং স্বচ্ছ ফি কাঠামোর সমন্বয়ে ‘জিরো বাই প্রাইম ব্যাংক’ দেশের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য এক নতুন অভিজ্ঞতা তৈরি করবে।
গ্রাহকরা www.zerobyprime.com ওয়েবসাইটে অথবা নিকটস্থ যেকোনো প্রাইম ব্যাংক শাখায় গিয়ে সহজেই এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন।