শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১২ বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশেও সতর্কতা জারি আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: স্পিকার পাঁচ বছরের বেশি সময় পর মা অং সান সু চির সঙ্গে কথা বললেন ছেলে হোম ডেলিভারিতে মাদক, ঝুঁকিতে তরুণ প্রজন্ম সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি ফিরলেন সাজেকে আটকে পড়া পর্যটকেরা আরব আমিরাতে বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব চোরাই ও ক্লোন ফোন বন্ধে দুই ধাপে এনইআইআর চালুর পরিকল্পনা বিটিআরসির বুকে ব্যথা নিয়ে সিসিইউতে ভর্তি মন্ত্রী মঈন খান এআই ও আধুনিক নিউজরুম কৌশলে দক্ষতা বাড়াতে খুলনায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • আগস্টে রেমিট্যান্সের শীর্ষ উৎস দেশগুলো প্রকাশ

    আগস্টে রেমিট্যান্সের শীর্ষ উৎস দেশগুলো প্রকাশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে গত আগস্ট মাসে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে সর্বাধিক রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। শীর্ষ ১০ দেশের মধ্যে আরও রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য দেশ।

    বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

    এতে বলা হয়, গত আগস্ট মাসে সৌদি প্রবাসীরা দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৩৯ কোটি ৭৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। এছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, ওমান, কুয়েত, কাতার ও সিঙ্গাপুর।

    দ্বিতীয় সর্বোচ্চ ২৭ কোটি ৯৫ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে যুক্তরাজ্য থেকে। আর মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, ইতালি, ওমান, সিঙ্গাপুর, কুয়েত ও কাতার থেকে আগস্ট মাসে যথাক্রমে রেমিট্যান্স এসেছে ২৭ কোটি ৬৩ লাখ ৮০ হাজার, ২৬ কোটি ৫৯ লাখ ৬০ হাজার, ২৩ কোটি ১৬ লাখ ২০ হাজার, ১৬ কোটি ৬৮ লাখ ৭০ হাজার, ১৪ কোটি ৬৪ লাখ ৫০ হাজার, ১১ কোটি ৬ লাখ ৩০ হাজার, ১০ কোটি ৮৪ লাখ ১০ হাজার ও ৯ কোটি ১৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।
     
    গত আগস্ট সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ঢাকা বিভাগে। এ বিভাগের প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৩৯ কোটি ৮৩ লাখ ডলার রেমিট্যান্স। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৫৭ কোটি ১১ লাখ ডলার, সিলেট বিভাগে ১৭ কোটি ৪৯ লাখ ডলার, খুলনা বিভাগে ৯ কোটি ৩১ লাখ ডলার, রাজশাহী বিভাগে ৬ কোটি ৬৭ লাখ ডলার, বরিশাল বিভাগে ৫ কোটি ২৭ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ৩ কোটি ৮০ লাখ ডলার ও রংপুর বিভাগে ২ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
     
    আগস্ট মাসে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৫২ কোটি ৬৭ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩০ কোটি ১৯ লাখ ৭০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৫৮ কোটি ২৪ লাখ ২০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ৭ লাখ ৫০ হাজার ডলার।

    গত জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৬ লাখ ডলার ৩০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২২ কোটি ৯২ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৬৮ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ১৩ লাখ ডলার রেমিট্যান্স।

    আর ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন