বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

আরও দাম কমলো এলপি গ্যাসের 

আরও দাম কমলো এলপি গ্যাসের 
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম নতুনভাবে সমন্বয় করা হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১,২৭৩ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ১,২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এই নতুন দাম ঘোষণা করেছে। একই ঘোষণায় ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দামও ১৩ পয়সা কমিয়ে ৫৮ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে আগস্ট মাসের জন্য গত ৩ আগস্ট সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। আগস্টে ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি অটোগ্যাসের দামও ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়।
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন