বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

সোনার দাম ইতিহাসের সর্বোচ্চে, ডলারের মূল্য কমেছে

সোনার দাম ইতিহাসের সর্বোচ্চে, ডলারের মূল্য কমেছে
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিশ্ববাজারে সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) প্রতি আউন্স সোনার দাম ৩,৫০০ মার্কিন ডলার ছাড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, মার্কিন ডলারের দুর্বলতা এবং সেপ্টেম্বরে ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সম্ভাবনা এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ।

এদিন স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ০.৬ শতাংশ বেড়ে ৩,৪৯৬ ডলারে পৌঁছেছে। আগের সেশনে এটি সর্বোচ্চ ৩,৫০৮.৫০ ডলার স্পর্শ করে। চলতি বছর সোনার দাম ইতিমধ্যেই ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত সোনার দাম বেড়েছে ৩৩ শতাংশ।

ডিসেম্বর মাসে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রে গোল্ড ফিউচারসের দাম ১.৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৬৫.৫০ ডলারে।

ক্যাপিটাল ডট কম-এর বাজার বিশ্লেষক কাইল রডা বলেন, মার্কিন অর্থনীতির দুর্বলতা ও সুদহার কমানোর প্রত্যাশা সোনার মতো মূল্যবান ধাতুকে আরও আকর্ষণীয় করে তুলছে।

তিনি আরও বলেন, ডলার-নির্ভর সম্পদের প্রতি আস্থা কমে যাওয়াও একটা বড় কারণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে যেভাবে প্রশ্ন তুলছেন, তাতে বিনিয়োগকারীরা উদ্বিগ্ন।

ট্রাম্প দীর্ঘদিন ধরেই ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলকে সুদহার না কমানোয় সমালোচনা করে আসছেন। সম্প্রতি তিনি ফেডের সদরদপ্তরের ব্যয়বহুল সংস্কার নিয়েও পাওয়েলকে আক্রমণ করেন।

এছাড়া অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ফেড স্বতন্ত্র সংস্থা হওয়া উচিত, তবে তিনি দাবি করেন যে এটি অনেক ভুল করেছে এবং প্রেসিডেন্টের ফেড গভর্নর লিসা কুককে বরখাস্ত করার অধিকার রয়েছে।

মার্কিন ডলারের দরপতনের ফলে সোনার দাম আন্তর্জাতিক ক্রেতাদের জন্য আরও সাশ্রয়ী হয়েছে। বর্তমানে ডলার সূচক এক মাসের মধ্যে সবচেয়ে নিচে অবস্থান করছে।

সূত্র: রয়টার্স


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন