শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১২ বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশেও সতর্কতা জারি আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: স্পিকার পাঁচ বছরের বেশি সময় পর মা অং সান সু চির সঙ্গে কথা বললেন ছেলে হোম ডেলিভারিতে মাদক, ঝুঁকিতে তরুণ প্রজন্ম সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি ফিরলেন সাজেকে আটকে পড়া পর্যটকেরা আরব আমিরাতে বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব চোরাই ও ক্লোন ফোন বন্ধে দুই ধাপে এনইআইআর চালুর পরিকল্পনা বিটিআরসির বুকে ব্যথা নিয়ে সিসিইউতে ভর্তি মন্ত্রী মঈন খান এআই ও আধুনিক নিউজরুম কৌশলে দক্ষতা বাড়াতে খুলনায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • বিএসইসি-ডিএসইতে সতর্কতা

    লোকসানি কোম্পানির শেয়ার অস্বাভাবিকভাবে ছুঁইছুঁই

    লোকসানি কোম্পানির শেয়ার অস্বাভাবিকভাবে ছুঁইছুঁই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তদন্তের নির্দেশ দিয়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড (আইএসএন)-এর অস্বাভাবিক শেয়ার দাম বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখার জন্য।

    তিন মাসের বেশি সময় ধরে লোকসান করা এই কোম্পানির শেয়ার অস্বাভাবিক হারে বেড়ে চলেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) একদিনে শেয়ার ৯৬.১০ টাকা থেকে বেড়ে ১০৫.৭০ টাকায় পৌঁছায়, অর্থাৎ ৯.৯৯ শতাংশ বৃদ্ধি। দিনের সর্বোচ্চ দামে লেনদেনের সময় বিক্রির ঘর প্রায় শূন্য হয়ে যায়।

    বিগত ৩০ এপ্রিল থেকে এখন পর্যন্ত শেয়ারের দাম ৩৩.৭০ টাকা থেকে ১০৫.৭০ টাকায় বেড়েছে, যা প্রায় ২১৩ শতাংশ বৃদ্ধি। অথচ কোম্পানিটি চলতি বছরের মার্চ পর্যন্ত নয় মাসে ১৮ লাখ ৭৫ হাজার টাকার লোকসান করেছে। শেয়ার প্রতি লোকসান ১৭ পয়সা। লভ্যাংশের হারও খুব বেশি নয়; সর্বশেষ নগদ লভ্যাংশ ০.৫০ শতাংশ।

    শেয়ারবাজার বিশেষজ্ঞরা বলছেন, আইএসএনের এই অস্বাভাবিক দাম বৃদ্ধি কোনো স্বাভাবিক বাজারের চক্রের ফল নয়। ডিএসই ইতিমধ্যেই কোম্পানির কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছে, তবে কোম্পানি জানিয়েছে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।

    বিএসইসির পরিচালক মো. আবুল কালাম বলেন, আইএসএনের শেয়ারের অস্বাভাবিক বৃদ্ধি খতিয়ে দেখার জন্য ডিএসইকে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হবে। 

    এই ঘটনায় বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন