১ সেপ্টেম্বর থেকে ২৪ টাকা দরে বিক্রি আটা

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
খোলাবাজারে ও ওএমএস (খাদ্যশস্য বিক্রয় কার্যক্রম) কেন্দ্রের পাশাপাশি এবার সরকারি আটা ২৪ টাকা দরে বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে। প্রতিটি উপজেলার নির্ধারিত বিক্রয়কেন্দ্রে প্রতি কর্মদিবস এক টন আটা বরাদ্দ থাকবে।
খাদ্য মন্ত্রলায় থেকে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও স্বল্প-আয়ের জনগোষ্ঠীর সুলভমূল্যে খাদ্যপ্রাপ্তি নিশ্চিতের লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে।
বর্তমানে সারাদেশে (সিটি করপোরেশন, শ্রমঘন জেলা/উপজেলা, জেলা সদর পৌরসভা) ওএমএস কার্যক্রম চলছে। এর মধ্যে আটা বিক্রির এ কার্যক্রম শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে।
যে কেউ নির্ধারিত বিক্রয়কেন্দ্র থেকে প্রতি কেজি খোলা আটা ২৪ টাকা দরে ক্রয় করতে পারবেন।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন