বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স বাড়ল ২৫.৬ শতাংশ

আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স বাড়ল ২৫.৬ শতাংশ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চলতি আগস্টে প্রথম ১৭ দিনে দেশের রেমিট্যান্স প্রবাহ ২৫.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,৪২৪ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

গত বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ ছিল ১,১৩৪ মিলিয়ন মার্কিন ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত প্রবাসীরা ৩ হাজার ৯০২ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল মাত্র ৩ হাজার ৪৭ মিলিয়ন ডলার।

এদিকে, গত অর্থবছরে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছে প্রবাসীরা। এর মধ্যে কেবল আমেরিকা থেকেই এসেছে ৪৭৩ কোটি ডলার, যা একক দেশ থেকে পাঠানো সর্বোচ্চ রেমিট্যান্স। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে দেখা যায়, আমেরিকার পর সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে, যার পরিমাণ ৪২৬ কোটি ডলার। আর তৃতীয় দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত থেকে রেমিট্যান্স এসেছে ৪১৬ কোটি ডলার।

এই তিন দেশ ছাড়াও রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে—যুক্তরাজ্য, মালয়েশিয়া, ওমান, ইতালি, কুয়েত, কাতার ও সিঙ্গাপুর।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, জুনে সৌদি প্রবাসীরা দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন