বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ হাসানের ছোবলে অস্ট্রেলিয়া বিধ্বস্ত, ডারউইনে রূপকথার শুরু সওজের গাড়িচালকের স্ত্রীর প্রতিষ্ঠানের নামে দেড় কোটি টাকার কাজ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র দাখিল লঘুচাপের প্রভাবে ৪ বন্দরে ৩ নম্বর সতর্কতা শিশুর শরীরে নীলচে দাগ, ভয় পাওয়ার কিছু আছে কি? ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের মূল আয়োজনে থাকবেন প্রধানমন্ত্রী আরও ১২ জেলায় ই-বেইলবন্ড, ২৮ জেলায় চালু হলো ডিজিটাল জামিন ব্যবস্থা ইরাকের মাটি ব্যবহার করে হামলা চালাতে দেওয়া হবে না: জাইদি
  • চলতি বছরে প্রথমবার ডিএসইতে লেনদেন ৭০০ কোটি টাকা ছাড়াল

    চলতি বছরে প্রথমবার ডিএসইতে লেনদেন ৭০০ কোটি টাকা ছাড়াল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি বছরে প্রথমবারের মতো দৈনিক লেনদেন ৭০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। বুধবার (১৭ জুলাই) দিনশেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭৩৪ কোটি টাকা, যা গত সাড়ে আট মাসের মধ্যে সর্বোচ্চ।

    ডিএসই সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে বাজারে লেনদেন ক্রমাগত বাড়ছে। এর ধারাবাহিকতায় এই লেনদেনের পরিমাণ গত বছরের ৫ নভেম্বরের পর সর্বোচ্চ। ওইদিন বাজারে লেনদেন হয়েছিল ৮৪০ কোটি টাকা।

    শুধু লেনদেন নয়, বাজারের সূচকেও ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। গত তিন মাসের মধ্যে বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। এদিন সূচকটি ৫৫ পয়েন্ট বা ১ শতাংশের বেশি বেড়ে দাঁড়ায় ৫,১১৭ পয়েন্টে।

    বাজারে লেনদেন হওয়া মোট কোম্পানির মধ্যে ২৬৭টির শেয়ারদাম বেড়েছে, ৭৯টির কমেছে এবং ৫১টির কোনো পরিবর্তন হয়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ