বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ হাসানের ছোবলে অস্ট্রেলিয়া বিধ্বস্ত, ডারউইনে রূপকথার শুরু
  • অর্থবছরের শেষ দিনে ব্যাংকে লেনদেন সন্ধ্যা ৬টা পর্যন্ত

    অর্থবছরের শেষ দিনে ব্যাংকে লেনদেন সন্ধ্যা ৬টা পর্যন্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি অর্থবছরের শেষ দিন হওয়ায় আজ সোমবার (৩০ জুন) দেশের সব তফসিলি ব্যাংকে লেনদেনের সময়সীমা বাড়ানো হয়েছে। এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে।

    রাজস্ব আদায় কার্যক্রমকে গতিশীল করতে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

    কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে গণমাধ্যমকে জানানো হয়, ৩০ জুন অর্থবছরের শেষ দিন। রাজস্ব আদায়ের সুবিধার্থে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

    সাধারণত প্রতিদিন ব্যাংক লেনদেনের সময়সীমা থাকে বিকেল ৪টা পর্যন্ত। আজ রাজস্ব জমাদানে ব্যবসায়ীদের বাড়তি সময় দেওয়ার প্রয়োজনীয়তা বিবেচনায় সময়সীমা বাড়ানো হয়েছে।

    অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের চলমান কর্মবিরতির কারণে অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রাজস্ব জমা দিতে পারেননি। এতে তাদের অতিরিক্ত জরিমানার ঝুঁকি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আজকের দিনটি বিশেষ গুরুত্ব পাচ্ছে, তাই বাংলাদেশ ব্যাংককে ব্যাংক লেনদেনের সময় বাড়ানোর পরামর্শ দেওয়া হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ