বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ হাসানের ছোবলে অস্ট্রেলিয়া বিধ্বস্ত, ডারউইনে রূপকথার শুরু
  • এনবিআর সংস্কারে বাধা দিতে সুবিধাভোগী ব্যবসায়ীদের ইন্ধন: সালেহউদ্দিন আহমেদ

    এনবিআর সংস্কারে বাধা দিতে সুবিধাভোগী ব্যবসায়ীদের ইন্ধন: সালেহউদ্দিন আহমেদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনের পেছনে আওয়ামী লীগ সরকারের সময় প্রভাবশালী কিছু ব্যবসায়ীর ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

    বুধবার (২৫ জুন) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা এনবিআরের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংস্কার কার্যক্রম শুরু করেছি। এতে করে যেসব অনিয়মের সুযোগ কমে যাচ্ছে, সেগুলো রক্ষার স্বার্থেই একটি মহল এই আন্দোলনে পেছন থেকে ইন্ধন জোগাচ্ছে।”

    উপদেষ্টা বলেন, “এনবিআর কর্মকর্তাদের ক্যারিয়ার বা সুবিধায় কোনো অসুবিধা হবে না, বরং একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে তাদের মর্যাদা ও পদোন্নতি আরও ভালো হবে। তবে ভেতরের নানা বিষয় নিয়ে অনেকের ভুল ধারণা আছে, যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।” তিনি আরও বলেন, আন্দোলনে কর্মচারীরা চাকরিবিধি লঙ্ঘন করছেন, তবে ধৈর্য ধরেই আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করতে চায় সরকার।

    এনবিআর কর্মকর্তাদের দাবির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকাল ৫টায় অর্থ উপদেষ্টা বিসিএস (কর) এবং বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন। এ বৈঠকের মাধ্যমে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা সংস্কারে সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধনী আনার প্রত্যাশা ব্যক্ত করেছেন উপদেষ্টা।

    উল্লেখ্য, রাজস্ব ব্যবস্থাপনায় অসঙ্গতি দূর করে স্বচ্ছতা আনতে মে মাসে দুটি নতুন অধ্যাদেশ জারি করা হলেও কর্মকর্তা-কর্মচারীরা তা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছেন। আন্দোলনকারীদের সঙ্গে আগে একাধিক আলোচনার পরও নতুন করে আন্দোলন শুরু হওয়ায় বৃহস্পতিবারের বৈঠকটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ