বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ হাসানের ছোবলে অস্ট্রেলিয়া বিধ্বস্ত, ডারউইনে রূপকথার শুরু
  • আইএমএফ-এর দুই কিস্তির অর্থ ছাড়, রিজার্ভে যোগ হলো ১৩৩ কোটি ডলার

    আইএমএফ-এর দুই কিস্তির অর্থ ছাড়, রিজার্ভে যোগ হলো ১৩৩ কোটি ডলার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলমান ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় তৃতীয় ও চতুর্থ কিস্তির অর্থ হিসেবে ১৩৩ কোটি ৭০ লাখ ডলার ছাড় করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। মঙ্গলবার (২৪ জুন) এই অর্থ বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভে যুক্ত হয়েছে।

    এর আগে, সোমবার রাতে ওয়াশিংটনে আইএমএফ নির্বাহী পর্ষদের বৈঠকে বাংলাদেশ সংক্রান্ত তৃতীয় ও চতুর্থ পর্যালোচনার প্রতিবেদন অনুমোদন করা হয়।

    বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এই অর্থ যোগ হওয়ায় দেশের রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৩১ কোটি ডলারে। তবে আইএমএফ-এর হিসাব পদ্ধতি BPM6 অনুযায়ী তা ২ হাজার ২২৪ কোটি ডলার।

    এ ছাড়া চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়ে যাওয়াও রিজার্ভ বৃদ্ধিতে সহায়ক হয়েছে। মে মাসে প্রায় ২৯৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।

    বর্তমানে দেশে ব্যয়যোগ্য রিজার্ভের পরিমাণ প্রায় ১ হাজার ৭০০ কোটি ডলার বলে জানা গেছে। এই রিজার্ভ দিয়ে তিন মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব। উল্লেখ্য, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তিন মাসের সমপরিমাণ আমদানি ব্যয় কাভার করতে পারলেই রিজার্ভকে নিরাপদ ধরা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ