বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • চালের বাজারে অস্থিরতা: মূল্যবৃদ্ধির পেছনে কারণ কী?

    চালের বাজারে অস্থিরতা: মূল্যবৃদ্ধির পেছনে কারণ কী?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর বাজারে ফের বাড়তে শুরু করেছে চালের দাম। সপ্তাহ ব্যবধানে কেজিতে দাম বেড়েছে অন্তত ২-৯ টাকা। শুক্রবার (২০ জুন) রাজধানীর নয়াবাজার ও কারওয়ান বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

    বোরো মৌসুমের ধান বাজারে উঠতে শুরু করায় ঈদের আগে স্বস্তি ফিরেছিল চালের বাজারে। তবে চলতি সপ্তাহে এসে হঠাৎ করেই অস্থির হতে শুরু করেছে চালের বাজার। গত এক সপ্তাহে চিকন চালের দাম কেজি প্রতি ৪ থেকে ৯ টাকা বেড়েছে। আর মোটা ও মাঝারি চালের কেজিতে বেড়েছে ২ থেকে ৩ টাকা।
     
    বাজারে প্রতি কেজি মিনিকেট চাল ৭০ থেকে ৮০ টাকা, নাজিরশাইল ৭৫ থেকে ৮৬ টাকা ও আটাইশ ৫৬ থেকে ৫৮ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি পোলাও চাল বিক্রি হচ্ছে ১১৬-১১৮ টাকায়।

    বিক্রেতারা বলছেন, ধানের দাম বাড়তি হবার কারণে বেড়ে গেছে চালের দাম। চাল ব্যবসায়ী রাকিব বলেন, বোরো ধানের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় এর সরাসরি প্রভাব পড়েছে চালের বাজারে। সরু চালের দাম বাড়ার সঙ্গে সঙ্গে প্রভাব পড়েছে মোটা ও মাঝারি দানার চালের উপরও। সামনে চালের দাম আরও বাড়তে পারে।

    আরেক ব্যবসায়ী নাইমুল বলেন, উৎপাদনস্থল থেকে ধান সংগ্রহের খরচ বেড়ে যাওয়ায় মিলাররা বেশি দামে চাল ছাড়ছেন। আর এতে করেই ধাপে ধাপে দাম বাড়ছে ভোক্তা পর্যায়ে। বিশেষ করে নতুন মৌসুমে চালের সরবরাহ স্থিতিশীল না হওয়া পর্যন্ত এই বাজার অস্থিরতা অব্যাহত থাকতে পারে।
     
    ক্রেতারা বলছেন, একদিকে আয়ের চাপ, অন্যদিকে প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম বৃদ্ধিতে তাদের নাভিশ্বাস উঠছে। এহসান নামে এক ক্রেতা বলেন, চালের বাজার ফের অস্থির করার পাঁয়তারা চলছে। হঠাৎ করে এভাবে চালের দাম বেড়ে যাওয়ায় সাধারণ ভোক্তাদের কষ্ট আরও বাড়বে।

    এ অবস্থায় সরকারের পক্ষ থেকে বাজার মনিটরিং জোরদার ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর উদ্যোগের দাবি জানিয়েছেন ভোক্তারা।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ