বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • অধিক উপস্থিতি দেখাতে ভুয়া আইডির ব্যবহার

    এনবিআরের রাজস্ব সভায় ভার্চুয়াল ‘ইলন মাস্ক’!

    এনবিআরের রাজস্ব সভায় ভার্চুয়াল ‘ইলন মাস্ক’!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর অনুবিভাগের রাজস্ব পর্যালোচনা সভায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়েছিলেন অনেকে—তবে অংশগ্রহণকারীদের তালিকায় দেখা গেছে চমকপ্রদ ও সন্দেহজনক নাম।

    রবিবার (১৫ জুন) আয়োজিত ওই সভায় ভার্চুয়াল আইডির তালিকায় যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের নামসহ তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতি ও বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোনের মডেল, বছরের সংখ্যা ইত্যাদি আইডিতে লোকজনকে যোগ দিতে দেখা গেছে।

    জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ওই সভার একাধিক স্ক্রিনশট আমাদের কাছে সংগ্রহে রয়েছে, যেখানে এসব নাম স্পষ্টভাবে দেখা যায়।

    এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের এক কর্মকর্তা জানান, মূলত ভার্চুয়াল সভায় ‘বেশি উপস্থিতি’ দেখাতেই এ ধরনের ভুয়া আইডির ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, সিংহভাগ আইডির ব্যবহারকারীদের এনবিআরের সঙ্গে বাস্তবে কোনো সম্পর্ক নেই।

    ওই কর্মকর্তা আরও জানান, সম্প্রতি এনবিআর কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। গত মাসে একটি অধ্যাদেশ বাতিলসহ চারটি দাবিতে তারা কর্মসূচিতে অংশ নেন। সরকারি আশ্বাসে আন্দোলন স্থগিত হলেও এনবিআর চেয়ারম্যানের বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় অসহযোগিতা অব্যাহত রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা সভায় শারীরিকভাবে অনুপস্থিত থাকলেও ভার্চুয়ালি উপস্থিতির সংখ্যা বাড়াতে ভুয়া আইডি ব্যবহার করা হয় বলে তিনি মন্তব্য করেন।

    এ বিষয়ে এনবিআর চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না, তাই মন্তব্য করতে পারছি না।

    সভায় ২০২৪–২৫ অর্থবছরের মে মাস পর্যন্ত আয়ের তথ্য উপস্থাপন করা হয়। জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই–মে) আয়কর খাতে ১ লাখ ৩৯ হাজার ৮০৫ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আদায় হয়েছে ১ লাখ ৫ হাজার ১৯৬ কোটি টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ঘাটতি প্রায় ৩৪ হাজার ৬০০ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৪.৩০ শতাংশ।

    এ ছাড়া মে মাসে আয়কর আদায় হয়েছে ১০ হাজার ১৩০ কোটি টাকা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ