বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • কাল থেকে রেকর্ড দামে বিক্রি শুরু

    ঈদের আগের দিন সোনার ভরিতে বড় উর্ধ্বগতি

    ঈদের আগের দিন সোনার ভরিতে বড় উর্ধ্বগতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঈদুল আজহার একদিন আগে দেশে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, বৃহস্পতিবার (৫ জুন) এক বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা শুক্রবার (৬ জুন) থেকে কার্যকর হবে ।

    নতুন দামে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি ২ হাজার ৪১৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

    ২১ ক্যারেট সোনার ভরিতে ২ হাজার ২৯৭ টাকা বাড়িয়ে দাম হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৪৯৭ টাকা।
    ১৮ ক্যারেট সোনায় ১ হাজার ৯৭১ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪০ হাজার ৯৯৪ টাকা।
    সনাতন পদ্ধতির সোনার দামও ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৪০ টাকায়।

    বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ায় এই পরিবর্তন আনা হয়েছে।

    উল্লেখ্য, এর আগে ২২ মে সর্বশেষ সোনার দাম বাড়ানো হয়েছিল। তবে সোনার দামের এই বৃদ্ধির মধ্যেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ