বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • দীর্ঘ ঈদ ছুটিতে অর্থনীতি স্থবির হবে না: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন

    দীর্ঘ ঈদ ছুটিতে অর্থনীতি স্থবির হবে না: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে ১০ দিনের টানা ছুটিতে দেশের অর্থনীতিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

    বুধবার (৪ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    অর্থ উপদেষ্টা বলেন, অর্থনীতি স্থবির হওয়ার কোনো সুযোগ নেই। ব্যবসায়ীরা তাদের মতো করে ব্যবসা করবেন। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে জানিয়েছে, কোন কোন দিন কোথায় ব্যাংক খোলা থাকবে। এমনকি কোরবানির হাটে কীভাবে ব্যাংকিং সেবা চলবে, তাও নির্ধারিত হয়েছে।

    তিনি আরও বলেন, অনেক দেশেই দীর্ঘ ছুটি দেখা যায়। যেমন বড়দিন উপলক্ষে পশ্চিমা দেশগুলোতে ২০-২৫ দিন, নেপালে দুর্গাপূজায় ৩০ দিনেরও বেশি ছুটি থাকে—তবুও সেসব দেশের কার্যক্রম থেমে থাকে না। আমাদের দেশও চলবে।

    বাজেট প্রণয়নের বিষয়ে তিনি বলেন, “প্রস্তাবিত বাজেটের ওপর ১৯ জুন পর্যন্ত মতামত দেওয়ার সুযোগ রয়েছে। এরপর ২২ জুন মন্ত্রিসভায় বাজেট অনুমোদন হবে।”

    সাধারণ মানুষের জন্য বাজেটে ‘সুখবর’ রয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাজেটে স্বস্তি আছে। বাজেটের কোথায় কী পরিবর্তন এসেছে, তা খেয়াল করে দেখলেই বোঝা যাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ