বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • যুক্তরাষ্ট্রের ১১০ পণ্যে শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের ঘোষণা

    যুক্তরাষ্ট্রের ১১০ পণ্যে শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের ঘোষণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আমদানি পণ্যের শুল্ক ও করহার ধাপে ধাপে হ্রাস করা হবে। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংলাপের প্রস্তুতির অংশ হিসেবে ১১০টি পণ্যের ওপর আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাবও তুলে ধরা হয়েছে।

    সোমবার (২ জুন) বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, "আমরা ১১০টি পণ্যের আমদানি শুল্ক পুরোপুরি প্রত্যাহার করতে যাচ্ছি। পাশাপাশি ৬৫টি পণ্যের শুল্ক হার হ্রাস, ৯টি পণ্যের সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার এবং ৪৪২টি পণ্যের সম্পূরক শুল্ক হ্রাসের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।"

    এছাড়া বর্তমানে বলবৎ থাকা ন্যূনতম এবং ট্যারিফ মূল্য ধাপে ধাপে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে ৮৪টি পণ্যের ন্যূনতম মূল্য প্রত্যাহার এবং ২৩টি পণ্যের ন্যূনতম মূল্য বাড়িয়ে শুল্ক মূল্য যৌক্তিক করার প্রস্তাব দেওয়া হয়েছে।

    অর্থ উপদেষ্টা জানান, "দেশের বাণিজ্য পরিবেশ উন্নয়ন এবং বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এসব সংস্কার প্রস্তাব করা হয়েছে।"

    এবারের বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা গত অর্থবছরের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার হ্রাস পাওয়ার ঘটনা।

    প্রসঙ্গত, রাজনৈতিক সরকারের অনুপস্থিতি এবং জাতীয় সংসদ কার্যকর না থাকায় বাজেটটি সরাসরি সংসদে উপস্থাপন করা হয়নি। তবে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে জাতির সামনে বাজেট বক্তব্য উপস্থাপন করা হয়।


    এন কে/বিএইচ/বা জা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ