বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • দেশে ৪ দিনে রিজার্ভ কমলো ৩৩ মিলিয়ন ডলার

    দেশে ৪ দিনে রিজার্ভ কমলো ৩৩ মিলিয়ন ডলার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪ দিনের ব্যবধানে ৩৩ মিলিয়ন ডলার কমে দাঁড়িয়েছে ২৫ হাজার ৭৬৬ দশমিক ৮০ মিলিয়ন ডলারে (২৫.৭৬ বিলিয়ন)। রোববার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

    বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যমতে, ১ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ২৫,৭৬৬.৮০ মিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভ দাঁড়ায় ২০,৫০০.৫৫ মিলিয়ন ডলারে।

    এর আগে, ২৭ মে পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ২৫,৭৯৯.৫৫ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২০,৫৬২.২৪ মিলিয়ন ডলার।

    উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে নিট রিজার্ভ নিরূপণ করা হয়, যা মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করে হিসাব করা হয়।


    এন কে/বিএইচ/বা জা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ