বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • প্রতিবারের মতো এবারও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘ঈদ ফর অল’ ক্যাম্পেইন

     প্রতিবারের মতো এবারও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘ঈদ ফর অল’ ক্যাম্পেইন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঈদুল আজহা উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রতিবারের মতো এবারও ‘ঈদ ফর অল’ ক্যাম্পেইন শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল। এ ক্যাম্পেইনের মাধ্যমে প্রাণ-আরএফএল গ্রুপ সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে বিশেষ গিফট বক্স ও খাবার সরবরাহ করছে। 

    শনিবার (৩১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ঈদ মানেই আনন্দ, সবার সঙ্গে সেই আনন্দকে ভাগাভাগি করে নিতে আমরা এবারও ‘ঈদ ফর অল’ ক্যাম্পেইন শুরু করেছি। প্রাণ-আরএফএল গ্রুপের নিত্যপ্রয়োজনীয় যেকোনো পণ্য কিনলে সেই অর্থের একটি অংশ বরাদ্দ রাখা হচ্ছে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উদযাপনের জন্য। 

    এ বছর রাজধানীর শ্যামলী, হাতিরপুল, পল্টন এবং হবিগঞ্জ, নরসিংদী, নাটোর, রংপুর ও নোয়াখালী জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে খাবার এবং ঈদ গিফট সরবরাহ করা হচ্ছে। এর আওতায় প্রায় দুই হাজার সুবিধাবঞ্চিত শিশুদের বিশেষ গিফট বক্স ও খাবার সরবরাহ করা হচ্ছে। 

    তিনি আরও বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ঈদে সুবিধাবঞ্চিত এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে আমরা এ উদ্যোগ নিয়েছি। এ কর্মসূচিতে ভোক্তাদের অর্ন্তভুক্ত করা হয়েছে যাতে তারা আমাদের এ উদ্যোগকে সমর্থন করতে পারেন। সবার প্রতি সমানভাবে সম্মান আর যত্ন নিয়ে কাজ করার জন্য ‘ঈদ ফর অল’ উদ্যোগের অংশ হতে পেরে আমরা আনন্দিত। আগমীতে আরও বড় পরিসরে এ ধরণের আয়োজন করা হবে।


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ