বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • বাজুসের কর্মসূচি স্থগিত, খুলছে জুয়েলারি প্রতিষ্ঠান

    বাজুসের কর্মসূচি স্থগিত, খুলছে জুয়েলারি প্রতিষ্ঠান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) কর্মসূচি স্থগিত, খুলছে জুয়েলারি প্রতিষ্ঠান। 

    দেশের সকল জুয়েলারি দোকান শুক্রবার (৩০ মে) থেকে খোলা থাকবে।

    বৃহস্পতিবার (২৯ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

    এতে বলা হয়, শুক্রবার (৩০ মে) থেকে সারাদেশের সব জুয়েলারি দোকান খোলা থাকবে। ঈদ-উল-আজহার আগে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার প্রতি সম্মান জানিয়ে আপাতত কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে তাদের দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচির ঘোষণা আসবে। 

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সহসভাপতি রিপনুল হাসানকে হয়রানিমূলক মামলা থেকে মুক্তি দিতে আমরা প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, শিল্প উপদেষ্টা, আইজিপি ও ডিএমপি কমিশনারের প্রতি আহ্বান জানাচ্ছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি করছি।

    বাজুসের পক্ষ থেকে জানানো হয়, একটি ভিত্তিহীন মামলায় রাজনৈতিক পরিচয়ের অপপ্রচার চালিয়ে তাকে হয়রানি করা হয়েছে। রিপনুল হাসান কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নন এবং কখনও কোনো রাজনৈতিক পদেও ছিলেন না।

    এ ঘটনায় জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। সারাদেশের জুয়েলারি ব্যবসায়ীরা বৃহস্পতিবার প্রতিবাদস্বরূপ দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও মিছিলের আয়োজন করে। বাজুস কেন্দ্রীয় কমিটি এই ঐক্যবদ্ধ প্রতিবাদে অংশগ্রহণকারী সব জুয়েলারি ব্যবসায়ীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।

    এর আগে, রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজার এলাকা থেকে বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মো. রিপনুল হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকাসহ সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয় বাজুস।           


    দৈএনকে/ মেলোরী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ