বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • সাময়িক বন্ধ থাকবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক

    সাময়িক বন্ধ থাকবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)–এর সব ধরনের ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে ছয় দিনের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

    সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ (ডিওএস) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। তবে এ সিদ্ধান্ত কবে থেকে কার্যকর হবে এবং বন্ধের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

    গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে ব্যাংকিং সেবা পুনরায় চালুর সময় যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

    এতে বলা হয়, বিদ্যমান কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে আগামী ৯ জুন রাত ১২টা থেকে ১৪ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৬দিন সব ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি।

    ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এই আবেদনে সম্মতি জ্ঞাপন করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ ব্যাংকটির সব ধরনের ব্যাংকিং (শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং আউটলেট, ডেবিট কার্ড, এটিএম অ্যান্ড সিআরএম সার্ভিস, ইন্টারনেট ব্যাংকিং, সুইফট ইত্যাদি) কার্যক্রম ৬দিন সাময়িকভাবে বন্ধ থাকবে।

    ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি জ্ঞাপন করা হয়েছে।

    এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ