বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি আছি: অর্থ উপদেষ্টা

    বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি আছি: অর্থ উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, তিনি কেবল অর্থ মন্ত্রণালয় নয়, বরং বহুমাত্রিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে কাজ করছেন।

    শুক্রবার রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ‘বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড ২০২৫’-এর জাতীয় পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

    এতে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন, ঢাকা ব্যাংকের এমডি শেখ মোহাম্মদ মারুফ, পূবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী প্রমুখ।

    অর্থ উপদেষ্টা বলেছেন, ‘অনেকেই আমাদের সমালোচনা করেন; অথর্ব বলেন। সমালোচনা করবেন, ঠিক আছে। তবে বাইরে এসব ভালো ইম্প্রেশন দেয় না। ইমেজ (ভাবমূর্তি) ক্ষুণ্ন হয়।

    আগামী বাজেট প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, ‘অনেক ধরনের কর ছাড়ের কথা বলা হয়েছে। বাজেটের পরদিন এসব নিয়ে অনেক উত্তর দিতে হবে। তবে সাধারণ মানুষ বা সামাজিক পছন্দ ঠিক করাটা সহজ কাজ না। আর আইএমএফ (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) যা চেয়েছিল, তা এবার চাপিয়ে দিতে পারে নাই। আমরা একটা সমাধানে এসেছি।’

    সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, ‘অর্থনীতি হলো প্রায়োগিক বিজ্ঞান। তাই স্কুল–কলেজ পর্যায় থেকে অর্থনীতিকে জনপ্রিয় করতে আমরা চেষ্টা করছি। এবার ২০ হাজার প্রতিযোগী ছিল। প্রতিবছর মনোযোগের কেন্দ্রে পরিণত হচ্ছে বাংলাদেশ ইকোনমিক অলিম্পিয়াড।’

    সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, ‘প্রতি দশকে আমাদের ১ শতাংশ করে প্রবৃদ্ধি বেড়েছে। এই প্রবৃদ্ধির সুফল সবাই পায়নি। ফলে বৈষম্য আরও বেড়েছে। এই প্রবৃদ্ধি যথেষ্ট কর্মসংস্থান তৈরি করতে পারেনি। তরুণ বেকারত্ব বেড়েছে। গত আড়াই বছর উচ্চ মূল্যস্ফীতিতে মানুষ জর্জরিত। রাজনৈতিক প্রভাবে একমুখী অর্থনীতি পরিচালনা করলে সমাজ পিছিয়ে যায়।’

    সপ্তমবারের আয়োজনে এবার সারা দেশে ২০ হাজার প্রতিযোগী থেকে জাতীয় পর্যায়ে ৫ জনকে পুরস্কৃত করা হয়। তাঁদের স্মার্টফোন ও ল্যাপটপ উপহার প্রদান করা হয়। এই পাঁচজন আজারবাইজানে আন্তর্জাতিক ইকোনমিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ