শনিবার, ০৭ মার্চ ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আজ থেকেই পাওয়া যাচ্ছে ১৭ মার্চের ট্রেনের আসন লঘুচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা, জানাল আবহাওয়া বিভাগ বিশ্বকাপ ঘিরে কঠোর নিরাপত্তা, মেক্সিকোতে ১ লাখ সদস্য মোতায়েন মাহফুজ আলমের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম ‘অল্টারনেটিভস’ রাজধানীর সায়েন্স ল্যাবে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাবা ও মেয়ের নারী দিবসে ‘অদম্য নারী’ স্বীকৃতি পাচ্ছেন খালেদা জিয়া বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন চাইলেন তারেক রহমান যুক্তরাষ্ট্রে শিশু যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেফতার জ্বালানি সংকটে সরকার নির্ধারণ করলো সীমিত তেল এক সপ্তাহে ব্রয়লার মুরগির দাম বেড়ে ২৩০ টাকা, ক্রেতাদের চাপ বেড়েছে
  • টিসিবির সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩৫ টাকা

    টিসিবির সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩৫ টাকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী বৃহস্পতিবার (২২ মে) থেকে সারাদেশে এ কার্যক্রম শুরু হবে।

    তবে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে টিসিবির পণ্যের মূল্য উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। গত এক মাসে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৩৫ টাকা, প্রতি কেজি মসুর ডালের দাম ২০ টাকা এবং চিনির দাম ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে।

    এই মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে এবার ঈদের আগে ভর্তুকিমূল্যে হলেও আগের তুলনায় বেশি দামে টিসিবির পণ্য কিনতে হবে ক্রেতাদের।

    টিসিবির নির্ধারিত পণ্যের দাম পর্যালোচনা করে দেখা যায়, আগে যেখানে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের কাছে ১০০ টাকা লিটারে তেল বিক্রি করা হতো সেটা এখন ১৩৫ টাকা, ডালের দাম ৬০ থেকে বাড়িয়ে ৮০ টাকা ও চিনির দাম ৭০ থেকে বাড়িয়ে ৮৫ টাকা করা হয়েছে। একমাস ব্যবধানে এ দাম বাড়ানো হয়েছে।

    স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি যে কোনো সাধারণ ভোক্তা ঈদের পণ্য কিনতে পারবেন বিশেষ ট্রাকসেলে। তবে সব ক্ষেত্রেই গুনতে হবে বাড়তি টাকা। টিসিবি জানিয়েছে, দেশব্যাপী প্রতিদিন ৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকে ওইসব পণ্য বিক্রি হবে। ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল থাকবে প্রতিটি ট্রাকে।

    এদিকে দাম বাড়ানো প্রসঙ্গে জানতে চাইলে টিসিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকার টিসিবির পণ্য বিক্রিতে বড় ভর্তুকি দিচ্ছে। সে খরচ কমাতে দাম কিছুটা বাড়ানো হচ্ছে। এছাড়া বাজারে সয়াবিন তেলের দাম বেড়েছে। সে বাড়তি দামও সমন্বয় করা হয়েছে।

    বুধবার (২১ মে) টিসিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার থেকে সারাদেশ প্রতিদিন ৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ীমূল্যে টিসিবির পণ্য বিক্রি হবে। এর মধ্যে ঢাকায় ৫০টি, চট্টগ্রামে ২০টি, ছয়টি বিভাগীয় শহরে ১০টি করে অবশিষ্ট ৫৬ জেলা শহরে ১০টি করে ট্রাক থাকবে। ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রয় কার্যক্রম ২২ মে থেকে শুরু হয়ে ৩ জুন পর্যন্ত (শুক্রবার ও ছুটির দিনসহ) চলমান থাকবে।

    ভোক্তাপ্রতি সর্বোচ্চ ২ লিটার তেল, এক কেজি চিনি ও দুই কেজি মসুর ডাল বিক্রি হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন