বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • বাজারভিত্তিক ডলার রেট চালুর ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের

    বাজারভিত্তিক ডলার রেট চালুর ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাজার পরিস্থিতি স্থিতিশীল দাবি করে ডলারের বিনিময় হার বাজারভিত্তিক করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

    বুধবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকের আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ ঘোষণা দেন।

    তিনি আরও জানান, এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) আগামী জুনের মধ্যে বাংলাদেশকে ১৩৩ কোটি ডলার ঋণের কিস্তি হিসেবে প্রদান করবে।

    গভর্নর আহসান এইচ মনসুর জানান, গত ৯ মাসে রিজার্ভ থেকে কোনো ডলার বি‌ক্রি ক‌রা হয়‌নি। তারপরও বিনিময় হার গত কয়েক মাস স্থি‌তি‌শীল অবস্থায় আছে কো‌নো হস্ত‌ক্ষেপ ছাড়াই। এমন প‌রি‌স্থি‌তিতে বিনিময় হার বাজারভিত্তিক করার সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে। ব্যাংকারদের বিষয়‌টি বলা হ‌য়ে‌ছে। 

    বাজারভি‌ত্তিক করায় হঠাৎ রেট অনেক বে‌শি বেড়ে যাবে না জা‌নিয়ে গভর্নর বলেন, ডলার রেট অনেক দিন এক জায়গায় অর্থাৎ ১২২ টাকায় আছে। তার আশেপাশেই থাকবে। হঠাৎ ক‌রে ১৪০-১৫০ হবে এটা যুক্তি নেই। বাংলাদেশের ডলার রেট এদেশের নিয়ম অনুযায়ী ঠিক হবে না। অন্যদেশের কথায় এখানে ডলার রেট ঠিক হবে না। বাজারে ডলারের যথেষ্ট সরবরাহ আছে। 

    বাজার অস্থি‌তি‌শীল করার চেষ্টা করবে এমন শঙ্কা ক‌রে গভর্নর জানান, দুবাইয়ে কিছু সিন্ডিকেট কোম্পা‌নি আছে যারা বাজার অস্থি‌তি‌শীল করার চেষ্টা কর‌বে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক স‌চেতন থাক‌বে এবং সার্বক্ষণিক তদার‌কি করা হ‌বে। য‌দি কেউ অ‌নৈ‌তিক অ‌স্থি‌তিশীল করার চেষ্টা ক‌রে তা‌দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হ‌বে।  

    সংবাদ সম্মেলনে উপ‌স্থিত ছি‌লেন ডেপুটি গভর্নর নুরুন নাহার, ড. মো. হাবিবুর রহমান ও ক‌বির আহ‌মেদ, বাংলা‌দেশ ব্যাংকের উপ‌দেষ্টা আহসান উল্লাহ এবং নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান প্রমুখ।

    এছাড়া আইএমএফসহ বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থা থেকে আগামী জু‌নের ম‌ধ্যে সা‌ড়ে তিন বি‌লিয়ন ডলার ঋণ সহায়তা বাংলা‌দেশ পাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ