বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • এনবিআর বিলুপ্তির সিদ্ধান্ত রাজস্ব আদায়ে প্রভাব ফেলবে না: অর্থ উপদেষ্টা

    এনবিআর বিলুপ্তির সিদ্ধান্ত রাজস্ব আদায়ে প্রভাব ফেলবে না: অর্থ উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুটি বিভাগে বিভক্ত করার সিদ্ধান্ত রাজস্ব আদায়ে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

    তিনি বলেন, “সিদ্ধান্তটি সবদিক বিবেচনা করেই নেওয়া হয়েছে। তাই এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।”

    মঙ্গলবার (১৩ মে) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

    অর্থ উপদেষ্টা আরও বলেন, এনবিআর বিলুপ্ত করা হয়নি, বরং কাজ সহজ করতেই এটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। পলিসি (নীতিনির্ধারণ) এবং ইমপ্লিমেন্টেশন (বাস্তবায়ন) একই বিভাগ করলে কাজের জটিলতা বাড়ে।

    তিনি জানান, পলিসি বিভাগ তাদের কাজ করবে, বাস্তবায়নের দায়িত্ব থাকবে অন্য বিভাগের ওপর।

    এ সময় অর্থ উপদেষ্টা দাবি করেন, আগামী বছর রাজস্ব আহরণে কোনো ঘাটতি হবে না। বরং, রাজস্ব আদায় আরও বাড়বে। গত বছরের তুলনায় চলতি অর্থবছরে রাজস্ব আহরণ দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে।

    উল্লেখ্য, সরকার ‘জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)’ বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা’ নামে দুটি পৃথক বিভাগ গঠনের লক্ষ্যে একটি অধ্যাদেশ জারি করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ