বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও কমেছে। বিশ্লেষকরা বলছেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্যিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় এই মূল্য হ্রাসের প্রবণতা দেখা যাচ্ছে।

    এ ছাড়া আসন্ন ওপেক প্লাস বৈঠককে কেন্দ্র করে বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা তেলের দাম কমার আরেকটি সম্ভাব্য কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    শুক্রবার (২ মে) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪২ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ৬১ দশমিক ৭১ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়াও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৪৬ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ কমে ৫৮ দশমিক ৭৮ ডলার হয়েছে। খবর রয়টার্সের।

    এ দিকে চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলছে, বেইজিং ওয়াশিংটনের দেওয়া আলোচনার প্রস্তাব মূল্যায়ন করছে। এতে চলমান বাণিজ্য উত্তেজনা কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

    এ বিষয়ে অনিক্স ক্যাপিটাল গ্রুপের গবেষণা বিভাগের প্রধান হ্যারি টিচিলিংগুইরিয়ান বলেন, মার্কিন-চীন সম্পর্কের ক্ষেত্রে কিছুটা আশাবাদ ব্যক্ত করা যায়। তবে লক্ষণগুলো অস্থায়ী।

    এর আগে বুধবার (৩০ এপ্রিল) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৫ সেন্ট বা ১ দশমিক ১৭ শতাংশ কমে ৬৩ দশমিক ৫০ ডলারে দাঁড়ায়। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম (ডব্লিউটিআই) ৭৯ সেন্ট বা ১ দশমিক ৩১ শতাংশ কমে ৫৯ দশমিক ৬৩ ডলার হয়।

    এপ্রিলে ব্রেন্ট ও ডব্লিউটিআই যথাক্রমে ১৫ ও ১৭ শতাংশ কমে, যা ২০২১ সালের নভেম্বরের পর থেকে সবচেয়ে বড় পতন।

    রয়টার্সের এক জরিপে দেখা যায়, ট্রাম্পের শুল্ক আরোপের ফলে এ বছর বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কা রয়েছে।

    অন্য এক জরিপে দেখা যায়, এপ্রিল মাসে চীনের কারখানার কার্যক্রম ১৬ মাসের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে সংকুচিত হয়েছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ