শনিবার, ০৭ মার্চ ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মাহফুজ আলমের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম ‘অল্টারনেটিভস’ রাজধানীর সায়েন্স ল্যাবে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাবা ও মেয়ের নারী দিবসে ‘অদম্য নারী’ স্বীকৃতি পাচ্ছেন খালেদা জিয়া বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন চাইলেন তারেক রহমান যুক্তরাষ্ট্রে শিশু যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেফতার জ্বালানি সংকটে সরকার নির্ধারণ করলো সীমিত তেল এক সপ্তাহে ব্রয়লার মুরগির দাম বেড়ে ২৩০ টাকা, ক্রেতাদের চাপ বেড়েছে বিএনপি এমপিদের প্রশিক্ষণ কর্মশালা শুরু ইরান ইস্যুতে অবস্থান বদল ট্রাম্পের, দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের ইঙ্গিত সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
  • বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা অনেকটাই প্রশমিত হয়েছে, আর মার্কিন ডলারের মান নিয়েও এখন তুলনামূলক স্থিতিশীলতা দেখা যাচ্ছে। এসব বৈশ্বিক পরিস্থিতির প্রভাব পড়েছে স্বর্ণবাজারেও।

    গত দুই সপ্তাহের মধ্যে স্বর্ণের দাম সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে রয়টার্স এক প্রতিবেদনে, বৃহস্পতিবার (১ মে) প্রকাশিত খবরে।

    ব্রিটিশ বার্তাসংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, মার্কিন ডলার সূচক (ডিএক্সওয়াই) ০.৩ শতাংশ বেড়েছে। এছাড়া, বাণিজ্য উত্তেজনা কমতে শুরু করায় নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কিছুটা কমেছে স্বর্ণের চাহিদা। এ অবস্থায় গত ২২ এপ্রিল ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর বৃহস্পতিবার (১ মে) স্পট মার্কেটে কমেছে স্বর্ণের দাম। 

    এ মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ২২২ দশমিক ৬৬ ডলারে (প্রতি ডলার সমান ১২২ টাকা ধরে ৩ লাখ ৯৩ হাজার ১৫৬ টাকা) নেমে এসেছে। এ হিসেবে প্রতি ভরি স্বর্ণের দাম এখন প্রায় ১ লাখ ৬১ হাজার ৮০০ টাকা। 

    অন্যদিকে ফিউচার মার্কেটে স্বর্ণের দাম কমে প্রতি আউন্স ৩ হাজার ২৩০ দশমিক ৮০ ডলারে বেচাকেনা হচ্ছে আজ বৃহস্পতিবার।

    এ ব্যাপারে ইউবিএস বিশ্লেষক জিওভান্নি স্টাওনোভো বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শিগগিরই বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হতে পারে, যার ফলে শুল্ক কমে যাবে। এর ফলেই মূলত স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যাচ্ছে এবং তারা ঝুঁকি গ্রহণের দিকে এগিয়ে যাচ্ছেন। 

    প্রসঙ্গত, গত বুধবার (৩০ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি হতে পারে এবং চীনের সঙ্গে একটি চুক্তির সম্ভাবনা অত্যন্ত ভালো। চীনের সঙ্গে ১৪৫ শতাংশ শুল্ক আরোপ নিয়ে আলোচনাও শুরু করেছে যুক্তরাষ্ট্র, যা বাজারে নতুন আশা জাগিয়েছে।

    উল্লেখ্য, গত ২২ এপ্রিল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলারের মাইলফলক ছুঁয়েছিল।

    এদিকে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলেও, বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন যে ভবিষ্যতে যদি কোনো নতুন অর্থনৈতিক সংকট বা আন্তর্জাতিক অস্থিরতা দেখা দেয়, তবে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী হতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন