শনিবার, ০৭ মার্চ ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজধানীর সায়েন্স ল্যাবে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাবা ও মেয়ের নারী দিবসে ‘অদম্য নারী’ স্বীকৃতি পাচ্ছেন খালেদা জিয়া বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন চাইলেন তারেক রহমান যুক্তরাষ্ট্রে শিশু যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেফতার জ্বালানি সংকটে সরকার নির্ধারণ করলো সীমিত তেল এক সপ্তাহে ব্রয়লার মুরগির দাম বেড়ে ২৩০ টাকা, ক্রেতাদের চাপ বেড়েছে বিএনপি এমপিদের প্রশিক্ষণ কর্মশালা শুরু ইরান ইস্যুতে অবস্থান বদল ট্রাম্পের, দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের ইঙ্গিত সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির বিডার সাবেক নির্বাহী সদস্য, স্ত্রী ও ছেলের বিরুদ্ধে মামলা
  • দেশের রিজার্ভ বেড়ে ২৭.৪১ বিলিয়ন ডলার

    দেশের রিজার্ভ বেড়ে ২৭.৪১ বিলিয়ন ডলার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৭.৪১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বুধবার (৩০ এপ্রিল) ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানান, অর্থপাচার হ্রাস পাওয়ার ফলে বৈধ পথে প্রবাসী আয় বৃদ্ধি পেয়েছে এবং রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। এই ইতিবাচক প্রবণতা রিজার্ভ বাড়াতে সহায়ক হয়েছে এবং একই সঙ্গে ডলারের বিনিময় মূল্যও স্থিতিশীল রয়েছে। তিনি এটিকে দেশের অর্থনীতির জন্য একটি আশাব্যঞ্জক ইঙ্গিত হিসেবে উল্লেখ করেন।

    ২০২২ সালের আগস্টে দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলারে উঠেছিল। সেখান থেকে প্রতি মাসে কমতে-কমতে গত জুলাই শেষে ২০ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে নেমেছিল।

    তবে সরকার পতনের পর রিজার্ভ থেকে কোনো ডলার বিক্রি করছে না কেন্দ্রীয় ব্যাংক। বরং বাজার থেকে ডলার কেনা হচ্ছে। একই সঙ্গে বাজার ব্যবস্থাপনার মাধ্যমে আগের ৩২০ কোটি ডলারের দায় পরিশোধ করা হয়েছে। এরপরও রিজার্ভ বাড়ছে এবং অনেকদিন ধরে ১২২ টাকায় স্থিতিশীল রয়েছে ডলারের দর।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন