বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • দেশে স্বর্ণের দামে নতুন রেকর্ড

    দেশে স্বর্ণের দামে নতুন রেকর্ড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের স্বর্ণবাজারে আবারও মূল্যবৃদ্ধি হয়েছে। ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকা, যা এ পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ।

    স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বৃদ্ধির প্রেক্ষিতে এই নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

    নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৬০ হাজার ২০৫ টাকা। পাশাপাশি, ১৮ ক্যারেটের প্রতি ভরিতে গুণতে হবে ১ লাখ ৩৭ হাজার ৩০৯ টাকা। এ নিয়ে চলতি বছর দেশের বাজারে ২৩ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এরমধ্যে দাম বাড়ানো হয়েছে ১৭ বার। দাম কমানো হয়েছে ৬ বার।

    জুয়েলারি ব্যবসায়ীরা জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপ করছেন বিভিন্ন দেশের পণ্যে। যা থেকে বৈশ্বিক বাণিজ্যে তৈরি হয়েছে অস্থিরতা। এতে, বিশ্ববাজারে বাড়ছে স্বর্ণের দাম। ফলে, দেশের বাজারেও দাম সমন্বয় করতে হচ্ছে।

     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ