শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • এক দশকের মধ্যে সর্বনিম্ন এডিপি বাস্তবায়নের গতি

    এক দশকের মধ্যে সর্বনিম্ন এডিপি বাস্তবায়নের গতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি অর্থবছরের তিন-চতুর্থাংশ সময় পেরিয়ে গেলেও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে কাঙ্ক্ষিত অগ্রগতি দেখাতে পারেনি সরকার। চলতি বছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত সময়ে উন্নয়ন খাতে ব্যয় গত বছরের তুলনায় ২৪ হাজার ৭১৮ কোটি টাকা কম হয়েছে, যা গত এক দশকে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

    বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের তথ্য অনুযায়ী, এই ৯ মাসে এডিপি খরচ হয়েছে মাত্র ৮২ হাজার ৮৯৪ কোটি টাকা। যা সংশোধিত এডিপি বরাদ্দ ২ লাখ ২৬ হাজার ১৬৫ কোটি টাকার মাত্র ৩৬ দশমিক ছয় পাঁচ ভাগ।

    অপরদিকে, আগের অর্থবছরের একই সময়ে এডিপি ব্যয় ছিল ১ লাখ ৭ হাজার ৬১২ কোটি টাকা, যা সংশোধিত বরাদ্দের ৪২ দশমিক ৩০ শতাংশ। আইএমইডির ২০১২ সাল থেকে সংরক্ষিত তথ্যমতে, এটি গত এক দশকের মধ্যে সর্বনিম্ন ৯ মাসের বাস্তবায়ন হার। গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর সৃষ্টি হওয়া অস্থিরতাই এডিপি বাস্তবায়নের ধীর গতির মূল কারণ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ