শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • ২ দিন পর, রেকর্ড ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

    ২ দিন পর, রেকর্ড ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মাত্র দুই দিনের ব্যবধানে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।

    বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ২২ ক্যারেট বা সেরা মানের স্বর্ণের এক ভরি দাম ২ হাজার ৪০৩ টাকা বৃদ্ধি করে ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

    এ ছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি ১ লাখ ৫১ হাজার ৭৯৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৩০ হাজার ১১২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭ হাজার ৩৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

    স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বলে জানায়। নতুন এ দাম শুক্রবার (১১ এপ্রিল) থেকেই দাম কার্যকর হবে।

    এর আগে, গত ৮ এপ্রিল ভরিতে ১ হাজার ২৪৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

    চলতি বছর এ নিয়ে ১৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এরমধ্যে বাড়ানো হয়েছে ১৪ বার, আর কমেছে মাত্র ৫ বার।

    উল্লেখ্য, ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ