শনিবার, ০৭ মার্চ ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন চাইলেন তারেক রহমান যুক্তরাষ্ট্রে শিশু যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেফতার জ্বালানি সংকটে সরকার নির্ধারণ করলো সীমিত তেল এক সপ্তাহে ব্রয়লার মুরগির দাম বেড়ে ২৩০ টাকা, ক্রেতাদের চাপ বেড়েছে বিএনপি এমপিদের প্রশিক্ষণ কর্মশালা শুরু ইরান ইস্যুতে অবস্থান বদল ট্রাম্পের, দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের ইঙ্গিত সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির বিডার সাবেক নির্বাহী সদস্য, স্ত্রী ও ছেলের বিরুদ্ধে মামলা খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার বিআরটিসি চালু করছে ‘মহিলা বাস সার্ভিস’, সব কর্মী নারী
  • নিষেধাজ্ঞায় পড়লে দেশ থেকে পোশাক নিলেও অর্থ দেবে না ক্রেতা প্রতিষ্ঠান

    নিষেধাজ্ঞায় পড়লে দেশ থেকে পোশাক নিলেও অর্থ দেবে না ক্রেতা প্রতিষ্ঠান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ নিষেধাজ্ঞার মুখে পড়লে কোনো ঋণপত্রের অর্থ পরিশোধ করা হবে না বলে শর্ত দিয়েছে একটি আন্তর্জাতিক পোশাক ক্রেতা প্রতিষ্ঠান। এমনিতেই শ্রমিকদের অধিকার রক্ষায় নতুন শ্রমনীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এতে করে দুশ্চিন্তায় পড়ে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তারা। 

    এবার সেই দুশ্চিন্তা আরও কিছুটা বেড়ে গেল আরেকটি বার্তায়। কারণ, বাংলাদেশ যদি কোনো নিষেধাজ্ঞার মুখোমুখি হয় তাহলে পণ্য না নেয়া কিংবা তার অর্থ পরিশোধ না করার মতো একটি শর্ত যুক্ত করে তৈরি পোশাকের ঋণপত্র দিয়েছে একটি ক্রেতা প্রতিষ্ঠান।

    বিষয়টি নিশ্চিত করে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান আজ বুধবার প্রথম আলোকে বলেন, একটি ক্রেতা প্রতিষ্ঠান প্রথমবারের মতো ঋণপত্রের সাধারণ শর্তের মধ্যে বলেছে, বাংলাদেশ কোনো নিষেধাজ্ঞার মুখে পড়লে তারা পণ্য নেবে না। যদি পণ্য জাহাজীকরণের পরও নিষেধাজ্ঞা আরোপের কোনো ঘটনা ঘটে, তাহলেও অর্থ দেবে না ক্রেতা প্রতিষ্ঠান।

    তবে কোন ক্রেতা প্রতিষ্ঠান এমন শর্ত দিয়েছে কিংবা কোন পোশাক কারখানাকে এমন শর্ত দেওয়া হয়েছে, তা জানাননি বিজিএমইএ সভাপতি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ