শনিবার, ০৭ মার্চ ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন চাইলেন তারেক রহমান যুক্তরাষ্ট্রে শিশু যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেফতার জ্বালানি সংকটে সরকার নির্ধারণ করলো সীমিত তেল এক সপ্তাহে ব্রয়লার মুরগির দাম বেড়ে ২৩০ টাকা, ক্রেতাদের চাপ বেড়েছে বিএনপি এমপিদের প্রশিক্ষণ কর্মশালা শুরু ইরান ইস্যুতে অবস্থান বদল ট্রাম্পের, দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের ইঙ্গিত সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির বিডার সাবেক নির্বাহী সদস্য, স্ত্রী ও ছেলের বিরুদ্ধে মামলা খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার বিআরটিসি চালু করছে ‘মহিলা বাস সার্ভিস’, সব কর্মী নারী
  • ১২ কেজি এলপি গ্যাসের দাম ১৪০৪

    ১২ কেজি এলপি গ্যাসের দাম ১৪০৪
    ১২ কেজি এলপি গ্যাসের দাম ১৪০৪
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ২৩ টাকা বাড়িয়ে এক হাজার ৪০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মাসে (নভেম্বর) এই দর ছিল ১৩৮১ টাকা। এই নিয়ে টানা পঞ্চমবার গ্যাসের দাম বৃদ্ধি করেছে বিইআরসি।

    আজ রোববার (৩ ডিসেম্বর ) বিকেল ৩টায় নতুন দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

    অন্যদিকে অটো গ্যাস প্রতি লিটার ৬৩.৩৬ টাকা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৬৪ দশমিক ৪৩ টাকা। নতুন দর আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন বিইআরসি চেয়ারম্যান।

    আন্তর্জাতিক বাজারদর অপরিবর্তিত থাকলেও ডলার ঊর্ধ্বমুখী হওয়ায় দাম বেড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান। গতমাসে ডলারের গড় দর ছিল ১১৩.৯২ টাকা, চলতি মাসে বেড়ে ১১৬.৩৯ টাকা হয়েছে।

    রোববার (৩ ডিসেম্বর) বিইআরসির হল রুমে এক সাংবাদিক সম্মেলনে নতুন দর ঘোষণা করে চেয়ারম্যান মো. নূরুল আমিন। উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান, বিইআরসির সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান।

    অক্টোবরে ১২ কেজির দর ছিল ১৩৬৩ টাকা, সেপ্টেম্বরে ছিল ১২৮৪ টাকা। সবচেয়ে কম ছিল জুলাই মাসে ৯৯৯ টাকা। অন্যান্য বছর নভেম্বরে দাম কমে এলেও ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের কারণে এখনও ঊর্ধ্বমুখী রয়েছে আন্তর্জাতিক বাজার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ