শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • ব্রাহ্মণবাড়িয়ায় নিজ পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা 

    ব্রাহ্মণবাড়িয়ায় নিজ পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সারকারখানা পুলিশ ফাঁড়িতে নিজের পিস্তলের গুলিতে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীর আলম (৫২) নামে পুলিশের এক এসআই। তিনি ওই ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

    বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সারকারখানা পুলিশ ফাঁড়িতে এই ঘটনা ঘটে। জাহাঙ্গীর আলম ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুরের মৃত আলী আকবর তালুকদারের ছেলে।

    পুলিশ সূত্র জানায়, প্রতিদিনের মতো জাহাঙ্গীর আলম ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হন। হাঁটা শেষ করে তিনি ফাঁড়িতে ফিরে আসেন। এর কিছুক্ষণ পর একটি গুলির শব্দ পাওয়া যায়। পরে কক্ষে ঢুকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পাশে তার ব্যবহৃত পিস্তলটি পড়ে ছিল।

    ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম বলেন, তার নিজের নামে ইসুকৃত পিস্তলের গুলিতে ফাঁড়িতে পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। ঘটনাস্থলে থানা পুলিশ পাঠানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন