শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • তুর্কি বিনিয়োগ বাড়াতে চামড়া, পোশাক ও জাহাজ নির্মাণ খাতের আহ্বান

    তুর্কি বিনিয়োগ বাড়াতে চামড়া, পোশাক ও জাহাজ নির্মাণ খাতের আহ্বান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের চামড়া, নন-লেদার পণ্য, তৈরি পোশাক ও জাহাজ নির্মাণ শিল্পে তুরস্কের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে তুর্কিয়ের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়াতে শুল্ক ও কাস্টমসসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

    সোমবার (২ নভেম্বর) ইস্তাম্বুলের হিলটন হোটেলে তুর্কিয়ের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাতের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় তুলে ধরেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী।

    বৈঠকে খন্দকার আব্দুল মুক্তাদির বাংলাদেশের সম্ভাবনাময় শিল্প খাতগুলোতে বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে তুর্কি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। বিশেষ করে চামড়া ও নন-লেদার পণ্য, তৈরি পোশাক এবং জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি।

    তুর্কিয়ের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশের ক্ষেত্রে বিদ্যমান শুল্ক ও কাস্টমসসংক্রান্ত বাধার বিষয়টিও বৈঠকে উত্থাপন করেন বাণিজ্যমন্ত্রী। এসব প্রতিবন্ধকতা দূর করার পাশাপাশি অতিরিক্ত শুল্ক কমাতে তুর্কিয়ের বাণিজ্যমন্ত্রীর সহযোগিতা চান তিনি।

    বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত বাণিজ্যিক অংশীদারত্বে রূপ দেওয়ার বিষয়ে আলোচনা হয়। দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং ব্যবসা-বাণিজ্যের পথে বিদ্যমান বাধা দূর করার বিষয়েও উভয় পক্ষ ইতিবাচক মনোভাব প্রকাশ করে। এ সময় দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    কমসেকের ৪২তম মিনিস্টারিয়াল মিটিংয়ে অংশ নিতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বর্তমানে তুর্কিয়ে সফর করছেন।

    সূত্র: বাসস


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন