সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার এআই নিয়ে ভয় কমাতে ‘সুপার ইন্টেলিজেন্স’ প্রচারের উদ্যোগ ট্রাম্প প্রশাসনের চুম্বকত্বের তৃতীয় রূপ অলটারম্যাগনেটিজমের প্রমাণ পেলেন বিজ্ঞানীরা আলো দিয়ে স্নায়ুকোষ নিয়ন্ত্রণের আবিষ্কারে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী প্লেগ গবেষণাগারে কর্মীর মৃত্যু, পরিস্থিতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, জামায়াতের নিন্দা, গ্রেপ্তারের দাবি ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ চালুর উদ্যোগ: মাহদী আমিন বিরোধী দলকে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান ডেপুটি স্পিকারের বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আলজেরিয়াকে আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনার জবাবে কোয়েল, ‘তাদের মানসিক সুস্থতা কামনা করি’
  • প্রথম সন্তানের মা হলেন লেডি গাগা

    প্রথম সন্তানের মা হলেন লেডি গাগা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বখ্যাত পপ তারকা লেডি গাগা প্রথম সন্তানের মা হয়েছেন। বাগদত্তা মাইকেল পোলানস্কির সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন গ্র্যামি ও অস্কারজয়ী এই মার্কিন গায়িকা।

    ‘পেজ সিক্স’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, লেডি গাগা ও মাইকেল পোলানস্কি এখন সন্তানের অভিভাবক। তবে সন্তানের জন্মসংক্রান্ত বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেননি তারা। সন্তানের নাম, লিঙ্গ বা জন্মতারিখ—কোনোটিই আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

    প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি উত্তর ক্যালিফোর্নিয়ায় গাগা ও পোলানস্কিকে তাদের সন্তানের সঙ্গে দেখা গেছে। হাঁটতে বের হওয়ার সময় গাগাকে সন্তানকে বুকে জড়িয়ে রাখতে দেখা যায়। এটিই তাদের সন্তানের সঙ্গে প্রথম প্রকাশ্য উপস্থিতি বলে জানা গেছে।

    লেডি গাগা ও মাইকেল পোলানস্কির সম্পর্কের শুরু ২০১৯ সালের দিকে। ২০২০ সালে তাদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসে। এরপর দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২৪ সালে পোলানস্কি গাগাকে বিয়ের প্রস্তাব দেন।

    এর আগে বিভিন্ন সময় সাক্ষাৎকারে মা হওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন লেডি গাগা। এবার সেই ইচ্ছাই বাস্তবে রূপ নিল। তবে ব্যক্তিগত জীবন বরাবরই অনেকটা আড়ালে রাখা এই তারকা দম্পতি সন্তানের বিষয়ে এখনো গোপনীয়তা বজায় রেখেছেন।


    সূত্র: উইয়ন নিউজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন